অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ১৩ জনের করোনা শনাক্ত—মৃত্যু নেই

বাংলাদেশে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা এ নিয়ে ২০ লাখ ৩৭ হাজার ৪৬৯ জনে পৌঁছেছে। তবে এ সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪১ জন অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৪৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯৮ জন। এ নিয়ে বাংলাদেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯১ হাজার ৩৬৮ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

XS
SM
MD
LG