অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব ক্ষুধা দূর করার কাজে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী ইয়েলেন

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ২০২৩ সালের ২৪ জানুয়ারি জাম্বিয়ার পূর্ব চংওয়ে সফর করেন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ২০২৩ সালের ২৪ জানুয়ারি জাম্বিয়ার পূর্ব চংওয়ে সফর করেন।

জাম্বিয়া সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন জলবায়ু-সহনশীল খাদ্য উৎপাদন এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিশ্বব্যাপী প্রভাব নিয়ে আলোচনা করেন।

জাম্বিয়ায় তার সফরের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তাহীনতা বিশ্বজুড়ে মানব সম্প্রদায়ের ব্যাপক ক্ষতিসাধন করছে।

অর্থমন্ত্রী ইয়েলেন বলেন, এই কারণেই যুক্তরাষ্ট্র ক্ষুধা নিবারণের জন্য জোরালো এবং ত্বরিৎ পদক্ষেপ নিচ্ছে।

মঙ্গলবার ইয়েলেন জাম্বিয়ার রাজধানী লুসাকার পূর্বে চংওয়েতে বক্তব্য রাখেন। সেখানে তিনি পরিবেশ বান্ধব তহবিলের মাধ্যমে বেশ কয়েকজন নারী কৃষকের সাথে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে এই তহবিলে সহায়তা প্রদান করে থাকে।চ

জাম্বিয়ার কিছু কৃষি অঞ্চলে জলবায়ু স্থিতিস্থাপকতা প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোকে আরও ভালোভাবে পরিচালনা করা এবং ক্ষুধা দূর করতে ক্ষুদ্র কৃষকদের সহায়তা করা।

অর্থমন্ত্রী ইয়েলেন আরও উল্লেখ করেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সারা বিশ্বে খাদ্য সরবরাহে বড় ধরনের বাধা সৃষ্টি করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জাম্বিয়ার মতো আফ্রিকান দেশগুলোর সাথে তাদের অবকাঠামো এবং লজিস্টিক সক্ষমতা বিকাশের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করবে।

অর্থমন্ত্রী ইয়েলেনের সাথে চংওয়েতে ছিলেন জাম্বিয়ার ভারপ্রাপ্ত কৃষিমন্ত্রী গ্যারি নকম্বো। তিনি জাম্বিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। নকম্বো বলেন, চংওয়েতে জাতিসংঘের নেতৃত্বাধীন কর্মসূচি থেকে প্রায় ১৫০টি পরিবার উপকৃত হয়েছে। এই কর্মসূচি সংরক্ষণ চাষের ওপর দৃষ্টি নিবদ্ধ করে।

গত মাসে ৪০ জনের বেশি আফ্রিকান নেতা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বিনিয়োগ জোরদার করার প্রতিশ্রুতি দেয়া হয়।

This item is part of
XS
SM
MD
LG