অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় ৬ জন আক্রান্ত

বাংলাদেশের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গুর জন্য চিকিৎসা নিচ্ছেন রোগীরা। (ফাইল ছবি)
বাংলাদেশের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গুর জন্য চিকিৎসা নিচ্ছেন রোগীরা। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে সংক্রমিত হয়েছেন ছয়জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে তিন জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং বাকি তিন জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৩২ জন ঢাকায় এবং ১৮ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত, ডেঙ্গু সংক্রমণ নিয়ে মোট ৫৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৫ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৭৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৪৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২২০ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৫৫ জন বিভিন্ন জেলার বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আর ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG