অ্যাকসেসিবিলিটি লিংক

স্মার্ট সিটি গড়তে প্রয়োজন দায়িত্বশীল স্মার্ট নাগরিক: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম

বিটিআরসি আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ২৮ জানুয়ারি, ২০২৩।
বিটিআরসি আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ২৮ জানুয়ারি, ২০২৩।

বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের সিটিগুলোকে স্মার্ট করে গড়ে তুলতে প্রয়োজন হবে দায়িত্বশীল স্মার্ট নাগরিক। শনিবার (২৮ জানুয়ারি) বিটিআরসি আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন “আমাদের স্মার্ট বাংলাদেশে সব নাগরিক সুবিধা থাকবে। পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা, গৃহস্থালি ও শিল্প বর্জ্য ব্যবস্থাপনা থাকবে এবং নগরে যথাযথ ট্রাফিক ব্যবস্থা থাকবে।” তাজুল ইসলাম বলেন, “সুস্থ স্বাভাবিক নতুন প্রজন্ম গড়ে তুলতে হলে তাদের জন্য যথাযথ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে। আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে তাদের দায়িত্বশীল স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া কৃষি, শিক্ষা, স্বাস্থ্য অর্থনীতিসহ সব খাতকে আধুনিকভাবে গড়ে তুলতে হবে।”

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “বর্তমান সরকার শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এমনই স্মার্ট বাংলাদেশ বা স্মার্ট সিটিও বাস্তবে রূপ নেবে। এজন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “সিঙ্গাপুরের উদাহরণ দেওয়া হলেও, আমাদের দেশের বাস্তবতায় স্মার্ট নগরী গড়ে তুলতে হবে। বাংলাদেশের শহরগুলোর প্রেক্ষিতে, স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্মার্ট সিটি বাস্তবায়নে কাজ করতে হবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিটিউটের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। তিনি উল্লেখ করেন যে স্মার্ট সিটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আধুনিক নাগরিক সেবাসহ সব সেবা সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট নাগরিকদেরও স্মার্ট সিটি গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে।

This item is part of
XS
SM
MD
LG