অ্যাকসেসিবিলিটি লিংক

স্বল্প সময়ে বিচারকাজ সম্পন্ন করা বিচারক ও আইনজীবীর দায়িত্ব: প্রধান বিচারপতি সিদ্দিকী

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। (ফাইল ছবি)

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন যে বিচারকদের সহযোগিতা করতে হবে আইনজীবীদের। এছাড়া স্বল্প সময়ে বিচারকাজ সম্পন্ন করা বিচারক ও আইনজীবীদের দায়িত্ব। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “আদালতের দ্বারে ঘুরতে থাকা সন্তানহারা, বাবা ও অসহায় নিরীহ নির্যাতিতদেরকে উভয়পক্ষই সহযোগিতা করবেন। একটি মামলার জন্য বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরতে থাকা ব্যক্তিদের স্বস্তি দেবেন। আদালতে ঘুরতে ঘুরতে তাদের অবস্থা কী হয়, সে কথা অনুভব করবেন। তাদের জায়গায় নিজেকে ভেবে, উভয়পক্ষ বিচারকাজ পরিচালনা করবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম ও আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর।

This item is part of
XS
SM
MD
LG