অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় শিশু ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

ঢাকায় শিশু ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড। (প্রতীকী ছবি)
ঢাকায় শিশু ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড। (প্রতীকী ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায়, ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন; মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২১ মে দুপুরে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে থেকে দণ্ডিতরা দুই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। পরে তাদের রিকশায় ঘুরতে যাওয়ার কথা বলে গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময় মেয়েকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন দাগ দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন এক শিশুর মা। জিজ্ঞাসা করলে এ ঘটনার কথা মাকে জানায় শিশুটি। ঘটনায় পরের দিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন।

২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি অভিযোগপত্র দাখিল করেন। এরপর, ২০২২ সালের ৩১ জানুয়ারি একই তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ জনের মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।

This item is part of
XS
SM
MD
LG