অ্যাকসেসিবিলিটি লিংক

সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহর প্রতি শেখ হাসিনার আহ্বান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় অবস্থানরত ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) সাতটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাইকমিশনার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় অবস্থানরত ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) সাতটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় অবস্থানরত ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) সাতটি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

ওআইসি কূটনীতিকদের মধ্যে ছিলেন; আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম, মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীর, ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করে। তিনি জানান যে শেখ হাসিনা বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন এবং এর পর, তিনি নিজেই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন।”

নজরুল ইসলাম আরও বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মুসলিম উম্মাহকে সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।”

বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের বিগত ১৪ বছরের উন্নয়ন ও স্থিতিশীলতা; বিশেষ করে কোভিড-১৯ মহামারী সফলভাবে মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন বলে জানান নজরুল ইসলাম। তিনি আরও জনানা, কূটনীতিকরা, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ভালো থাকুক ও সুখী থাকুক এই কামনা করেন। তারা (রাষ্ট্রদূতরা), মুসলিম উম্মাহর সদস্য হিসেবে এতে আনন্দিত ও গর্বিত।

রাষ্ট্রদূতরা উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ৭০ লাখ বাংলাদেশি কাজ করছে। যা আয়োজক দেশগুলোর অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে তার সাফল্য কামনা করেন।

নজরুল ইসলাম জানান, এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে নতুন আইন প্রণয়নের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং তিনি সুষ্ঠু হোক এটাই চান। জনগণ যদি তাকে ভোট দেয় তাহলে তিনি আবার ক্ষমতায় আসবেন, অন্যথায় তিনি আসবেন না। কারণ তিনি জনগণের ক্ষমতায় বিশ্বাসী।

নিজের জন্য নয়; দেশ ও জনগণের জন্য কাজ করছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা; জানান নজরুল ইসলাম। বলেন, তার লক্ষ্য দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা।

XS
SM
MD
LG