অ্যাকসেসিবিলিটি লিংক

চুয়াডাঙ্গা সীমান্তে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি


চুয়াডাঙ্গা সীমান্তে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি
চুয়াডাঙ্গা সীমান্তে ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ৬টি এয়ারগান উদ্ধার করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে দর্শনার ফুলবাড়ী সীমান্তের বেদেপোতা মাঠ থেকে এয়ারগানগুলো উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক শাহ মো. ইশতিয়াক বলেন, “ভারত থেকে অবৈধভাবে অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। ফুলবাড়ী বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেন সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিলেন। এ সময় ভারত থেকে দুজন মাথায় করে কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টুন ফেলে পালিয়ে যায়। কার্টুনের মধ্য থেকে ৬টি ভারতীয় অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়”।

তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির এ ধরনের টহল অব্যাহত থাকবে। বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে”।

XS
SM
MD
LG