অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে

বাংলাদেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে।
বাংলাদেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে রবিবার (৫ ফেব্রয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর, অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত বুলেটিনে বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে; দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এতে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

This item is part of
XS
SM
MD
LG