অ্যাকসেসিবিলিটি লিংক

গ্যাস ও বিদ্যুৎ পেতে গ্রাহকদের প্রকৃত খরচ দিতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রাহকদের প্রকৃত খরচ পরিশোধ করতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁও-এ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে যদি সবাই ক্রয়ের খরচ দিতে সম্মত হয়। কতটা ভর্তুকি দেওয়া যেতে পারে? আর আমরা কেন ভর্তুকি দিতে থাকব? সরকার দেশের বৃহত্তর স্বার্থে কৃষি ও খাদ্য উৎপাদনে ভর্তুকি দিচ্ছে।”

নতুন নির্মাণ করা নিয়োগ ভবন তিনটি সংস্থার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। সেগুলো হল; বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)।

শেখ হাসিনা বলেন, “প্রতি কিলোওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ ১২ টাকা, দাম মাত্র ছয় টাকা। এর পরও বিদ্যুতের শুল্ক নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে। যুক্তরাজ্যে বিদ্যুতের দাম দেড়শ’ শতাংশ বাড়ানো হয়েছে। আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে, বিশেষ করে ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আহবান জানান। বলেন, “ এই শিল্প এখন সারা দেশে গড়ে উঠছে।” তিনি আরো বলেন, “কোভিড-১৯ মহামারী ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যের উচ্চ চাহিদা রয়েছে। খাদ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”

This item is part of
XS
SM
MD
LG