সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে সরকার।
গেজেট অনুযায়ী, সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া নিহতদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।
৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অনেকের মৃত্যু ও আহত হওয়ার পর উদ্ধারকাজে যোগ দিতে তুরস্কে দুটি দল পাঠাচ্ছে বাংলাদেশ।