অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী জুলাই মাসে পুরোদমে চালু হবে মেট্রোরেল—চলবে মধ্যরাত পর্যন্ত

ঢাকা মেট্রোরেল
ঢাকা মেট্রোরেল

আগামী জুলাই মাসে পুরোদমে চালু হবে মেট্রোরেল। তখন প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ইসকাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গত ২৯ ডিসেম্বর থেকে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হলেও তা চলছে সীমিত সময়ের জন্য। বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র মাত্র ৪ ঘণ্টা চলছে মেট্রোরেল।

এম এ এন সিদ্দিক বলেন, “জুলাই মাস থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেলের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে। তখন অফিসগামী মানুষও বেশি চলাচল করতে পারবেন। এখন মেট্রোরেলের চলার সময় ও অফিস টাইমের সঙ্গে মিস ম্যাস রয়েছে। আমরা আগেও বলেছিলাম, পর্যায়ক্রমে ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রমে যাব। পৃথিবীর সব মেট্রোরেল কিন্তু এভাবেই শুরু হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস। আমরাও এটা অনুসরণ করে মেট্রোরেল পরিচালনা করছি”।

তিনি আরও বলেন, “মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত চালু হলে ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক ৫ লাখ যাত্রী পরিবহন করতে পারবে”।

XS
SM
MD
LG