অ্যাকসেসিবিলিটি লিংক

তাপমাত্রা বাড়ছে বাংলাদেশে : আবহাওয়া অধিদপ্তর

শেষ মাঘে তাপমাত্র বাড়ছে বাংলাদেশ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা আরো বাড়বে। ইতোমধ্যেই দেশের কোথাও কোথাও তাপমান ৩০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছ। আবহওয়া শুষ্ক হয়ে উঠছে ধীরে ধীরে। তবে, নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল কুয়াশা থাকবে আরো কিছু দিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩১ ডিগ্রি সেলসিয়াস। বুলেটিনে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

XS
SM
MD
LG