অ্যাকসেসিবিলিটি লিংক

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে ভর্তুকি অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সীড কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ১১ ফেব্রয়ারি, ২০২৩।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সীড কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ১১ ফেব্রয়ারি, ২০২৩।

বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিখাতে চলমান ভর্তুকি অব্যাহত রাখবে। শনিবার (১১ ফেব্রয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সীড কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে ড. রাজ্জাক এ কথা জানান। তিনি বলেন, “নিম্নমানের বীজ সরবরাহ করার অভিযোগ রয়েছে, এ প্রবণতা বন্ধ করতে হবে।”

কৃষিমন্ত্রী বলেন, “বৈশ্বিক বাজারে সারসহ কৃষি সংশ্লিষ্ট সব পণ্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তারপরও সরকারের দেওয়া ভর্তুকির কারণে দেশে সারের দাম এক পয়সাও বাড়েনি।” তিনি বলেন, “নিম্নমানের বীজ নিয়ে এখনো অনেক অভিযোগ রয়েছে। মাঠ পর্যায় থেকে খবর পেয়েছি যে চারা অর্ধেক বেড়ে ওঠেনি। এখনো কিছু সংস্থার মধ্যে কৃষকদের প্রতারিত করার প্রবণতা রয়েছে। অনেক সময় নিম্নমানের বীজ কিনে কৃষকরা প্রতারিত হন। এতে, একদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে।” এই প্রবণতা বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান কৃষিমন্ত্রী।

একটি জরিপের উদ্ধৃতি দিয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, “মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে ধানের উৎপাদন ২১ লাখ টন বাড়ানো সম্ভব।”

অনুষ্ঠানে কৃষি সচিব ওয়াহিদা আক্তার, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জ্যান বেইলি, এফএও'র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, এশিয়া অ্যান্ড প্যাসিফিক সীড অ্যাসোসিয়েশনের সভাপতি মনিশ প্যাটেল, ইন্টারন্যাশনাল সীড ফেডারেশনের সাধারণ সম্পাদক মাইকেল কেলার বক্তব্য রাখেন।

বেসরকারি খাতে বীজ উৎপাদন এবং বীজ বাণিজ্যকে উৎসাহিত করতে কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ বীজ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

This item is part of
XS
SM
MD
LG