অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশ বাহিনী যথেষ্ট জনবান্ধব এবং উন্নয়নে ভূমিকা রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ১১ ফেব্রয়ারি, ২০২৩।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ১১ ফেব্রয়ারি, ২০২৩।

বাংলাদেশের পুলিশ বাহিনী এখন যথেষ্ট জনবান্ধব এবং উন্নয়নে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন জনগণের কাছে নির্ভরশীলতা ও আস্থার প্রতীক। পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষা করছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি।”

শনিবার (১১ ফেব্রয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিএমপি গঠনের স্বপ্ন দেখেছিলেন, তার প্রচেষ্টায় ডিএমপির যাত্রা শুরু হয়েছিল। আজ ডিএমপির ৪৮ বছর পূর্ণ হলো। ডিএমপির ৫০টি থানা ও বেশ কয়েকটি ইউনিট নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে।”

আসাদুজ্জামান খাঁন বলেন, “জঙ্গিবাদের উত্থানের পর প্রধানমন্ত্রীর নির্দেশে, ডিএমপিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে সিটিটিসি ইউনিট সাফল্যের সঙ্গে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়।” তিনি আরও বলেন, “দুই কোটি মানুষের বাসস্থান ঢাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহজ কাজ নয়। কিন্তু ডিএমপি সফলভাবে জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে।”

This item is part of
XS
SM
MD
LG