অ্যাকসেসিবিলিটি লিংক

১৮ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। (ফাইল ছবি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। (ফাইল ছবি)

দশ দফা দাবির সমর্থনে, আগামী ১৮ ফেব্রুয়ারি সকল বিভাগীয় শহরে মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার শ্যামলী এলাকায়, বিএনপির ঢাকা উত্তর সিটি ইউনিটের পদযাত্রা কর্মসূচিতে, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নতুন কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির দশ দফার মধ্যে রয়েছে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া। খন্দকার মোশাররফ জানান, ঢাকায় তাদের দলের দক্ষিণ ও উত্তর সিটি ইউনিট ঐ দিন পৃথক মিছিল কর্মসূচির আয়োজন করবে। এছাড়া বিএনপির সমমনা দল ও জোট যারা যুগপৎ আন্দোলন করে আসছে, তারা শনিবার সকল শহরে একই কর্মসূচি পালন করবে।

পরে বিএনপির ঢাকা উত্তর মহানগর শাখার নেতাকর্মীদের নিয়ে খন্দকার মোশাররফ শ্যামলী থেকে বসিলার দিকে মিছিল শুরু করেন। ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা ও বাধার অভিযোগের মধ্যে ১১ ফেব্রয়ারি বাংলাদেশের সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।

This item is part of
XS
SM
MD
LG