অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ জন

বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। (ফাইল ছবি)
বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার(১২ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে সংক্রমিত হয়েছেন আরও ১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে চারজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১০ জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে, ১৫ জন ঢাকায় এবং ২০ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৪৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২৯৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩২২ জন বিভিন্ন জেলায় বাস করেন। চলতি বছর ডেঙ্গুতে মোট আটজনের মৃত্যু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG