অ্যাকসেসিবিলিটি লিংক

সুপার বোল পারফরম্যান্সে পপ তারকা রিয়ানার সাথে নতুন অতিথি

অ্যারিজোনার গ্লেনডেলে এনএফএল সুপার বোল ৫৭ ফুটবল খেলার হাফটাইম শোতে পারফর্ম করছেন রিয়ানা। ১২ ফেব্রুয়ারি, ২০২৩।
অ্যারিজোনার গ্লেনডেলে এনএফএল সুপার বোল ৫৭ ফুটবল খেলার হাফটাইম শোতে পারফর্ম করছেন রিয়ানা। ১২ ফেব্রুয়ারি, ২০২৩।

সুপার বোলের মঞ্চে রিয়ানা দীর্ঘ প্রতিক্ষীত প্রত্যাবর্তন করেন তার সব হিট গান গেয়ে- কিন্তু আলোচনার বিষয়বস্তু ছিল রিয়ানার সাথে এক নতুন অতিথি।

এই মেগাস্টার একটি ভাসমান মঞ্চে স্টেডিয়ামের মাঝে উপস্থিত হন পুরো লাল পোশাকে, কোমরে বেল্টের ওপর দেখা যাচ্ছিল বেবি বাম্প।

গায়িকার প্রতিনিধিরা রোলিং স্টোন এবং দ্য হলিউডের মতো ট্রেড ম্যাগাজিনগুলোর জল্পনাকে নিশ্চিত করেছেনঃ রিয়ানা দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন।

৩৪ বছর বয়সী রিয়ানা মে মাসে র‍্যাপার এসাপ রকির সাথে তার প্রথম সন্তানের জন্ম দেন।

গানের দিক থেকে বলতে গেলে, নতুন ট্র্যাকের অভাবে অনুরাগীরা হতাশ হয়েছিলেনঃ বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে রিয়ানার গান অতীতের হিটগুলোর একটি নস্টালজিক সফর ছিল।

ন্যাশনাল ফুটবল লিগের বর্ণবাদ সংক্রান্ত সমস্যার প্রতিবাদে রিয়ানা এর আগে এমন অনুষ্ঠান প্রত্যাখান করার পরে ওই সন্ধ্যাটি একটি বিপরীতমুখী ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

কিন্তু এই সময়ে লোভনীয় স্লট গ্রহণ করার সময়, বার্বাডোসে জন্ম নেয়া এই গায়িকা বলেন, এটি “প্রতিনিধিত্বের জন্য গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “আমার ছেলের জন্য এটি দেখা গুরুত্বপুর্ণ।”

২০১৬ সালের শুরুতে “অ্যান্টি” রিলিজ হওয়ার পর থেকে রবিন রিয়ানা ফেন্টি রেকর্ডিং থেকে বিরতি নিয়েছেন, কিন্তু বসে থাকেননি। তিনি একজন বিলিওনিয়ার হয়ে উঠেছেন, তার সঙ্গীতের সফলতাকে সফল মেকাআপ, অন্তর্বাস এবং হাই ফ্যাশন ব্র্যান্ডের দিকে নিয়ে গেছেন।

সর্বসাম্প্রতিক অ্যালবাম রিলিজের পর রিয়ানা মাঝে মাঝে পারফর্ম করেছেন; একদম সাম্প্রতিক সময়ে “ব্ল্যাক প্যান্থারঃ ওয়াকান্ডা ফরএভার”-এর সাউন্ডট্র্যাকের জন্য গেয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG