অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ভারতের মেঘালয় রাজ্যের ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেটে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট মহানগরীতে কম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২০৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মেঘালয় রাজ্যে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।

XS
SM
MD
LG