অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: দুই ছাত্রলীগ নেতা সংগঠন থেকে বহিষ্কার

সার্জেন্ট জহুরুল হক হলের রাজীব হোসেন রবিন এবং মাস্টারদা সূর্যসেন হলের মোহাইমিনুল ইসলাম ইমন।
সার্জেন্ট জহুরুল হক হলের রাজীব হোসেন রবিন এবং মাস্টারদা সূর্যসেন হলের মোহাইমিনুল ইসলাম ইমন।

পুলিশের পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তারের পর, সংগঠনের বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন; সার্জেন্ট জহুরুল হক হলের রাজীব হোসেন রবিন এবং মাস্টারদা সূর্যসেন হলের মোহাইমিনুল ইসলাম ইমন। তারা দু’জন নিজ নিজ হল শাখার সহসভাপতি।

গত ১৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পুলিশ পরিচয়ে অমর একুশে বইমেলায়, চাঁদপুর থেকে আসা এক দল দর্শনার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে ১৭ ফেব্রুয়ারি আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন এবং রবিবার (১৯ ফেব্রুয়ারি) জামিন শুনানির দিন ধার্য করেন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

XS
SM
MD
LG