অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: কোনো মৃত্যু নেই, আক্রান্ত ৫ জন


বাংলাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (১৮ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু সংক্রমিত হয়েছেন ৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি দুইজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে।বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত ৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৬ জন ঢাকায় এবং ২২ জন বিভিন্ন জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৩০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৬১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩০৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৩৬ জন বিভিন্ন জেলার বাসিন্দা। এছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট আটজনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG