অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষি বাদ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

নওগাঁর সাপাহার উপজেলায় একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার, ১৯ ফেব্রয়ারি, ২০২৩।
নওগাঁর সাপাহার উপজেলায় একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার, ১৯ ফেব্রয়ারি, ২০২৩।

বাংলাদেশের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, “বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।” রবিবার (১৯ ফেব্রয়ারি) বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলায় একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, “আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এ দেশের মাটিতে প্রায় সব শষ্য ফলোনো যায়। আর এর কারিগর আমাদের কৃষক । এই জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়েছে। বিনামূল্যে প্রতিবছর সার, বীজসহ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে।” তিনি বলেন, “সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধিসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে কৃষি।”

This item is part of
XS
SM
MD
LG