অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানির পার্লামেন্ট প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে বুধবার

জার্মানি-দক্ষিণ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন ও সাবেক মন্ত্রী রেনাতে কুনাস্ট। (ফাইল ছবি)
জার্মানি-দক্ষিণ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন ও সাবেক মন্ত্রী রেনাতে কুনাস্ট। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত জার্মানির দূতাবাস রবিবার (১৯ ফেব্রুয়ারি) জানিয়েছে যে জার্মানি ও বাংলাদেশর মধ্যে বিরাজিত দৃঢ় সম্পর্ক আরো জোরদার করতে, জার্মানির ছয়জন পার্লামেন্ট সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবে।

জার্মানি-দক্ষিণ এশীয় পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন এবং সাবেক জার্মান মন্ত্রী রেনাতে কুনাস্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজ এবং ব্যবসায়ী মহলের বিভিন্ন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পঞ্চাশ বছরের দীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা, রাজনীতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন এবং অভিন্ন উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের বাংলাদেশি সমকক্ষদের সঙ্গে আলোচনা করবেন।

প্রতিনিধি দলে থাকবেন; রেনাতে কুনাস্ট এমপি, ড.আন্দ্রে হ্যান এমপি, পল লেহরিডার এমপি, রিয়া শ্রোডার এমপি, আন্দ্রেয়াস লারেম এমপি এবং ড. মাল্টে কাউফম্যান এমপি। রেনাতে কুনাস্ট, জার্মানি-দক্ষিণ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপারসন এবং একজন সাবেক জার্মান মন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG