অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ জন

বাংলাদেশের রাজধানী ঢাকার একটি প্রধান সড়কে সারিবদ্ধ যানবাহন। (ফাইল ছবি)
বাংলাদেশের রাজধানী ঢাকার একটি প্রধান সড়কে সারিবদ্ধ যানবাহন। (ফাইল ছবি)

বাংলাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার (১৯ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকায় এবং একজন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে,১৫ জন ঢাকায় এবং ১৯ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৩৩ জন। আর অন্যান্য জেলায় ভর্তি হয়েছেন ৩৬২ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৫৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩১৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৪০ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর ডেঙ্গুতে মোট আটজনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG