অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে—আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শুক্রবার ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

বুলেটিনে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

XS
SM
MD
LG