অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ২ জন


ফাইল ছবি-ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
ফাইল ছবি-ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৪ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু সংক্রমিত হয়েছেন দুইজন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত ব্যক্তিরা ঢাকার বাইরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১২ জন ঢাকায় এবং ১১ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৪১ জন। আর বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩২৩ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৬০ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG