অ্যাকসেসিবিলিটি লিংক

সাত দফা দাবিতে দিনাজপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের মশাল মিছিল

সংখ্যালঘু সম্প্রদায়ের মশাল মিছিল
সংখ্যালঘু সম্প্রদায়ের মশাল মিছিল

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু কমিশন গঠনসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশের দিনাজপুর শহরের প্রধান সড়কে মশাল মিছিল বের করা হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৪ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭টার দিকে, দুই সংগঠন যৌথভাবে দিনাজপুর প্রেস ক্লাব চত্বর থেকে মশাল মিছিল বের করে।

কর্মসূচিতে অংশ নেন হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি নেতা সুনিল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক রতন সিং এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় সহ নেতা-কর্মীরা।

ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সাত দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

XS
SM
MD
LG