অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ জন

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা। (ফাইল ছবি)
হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকেরা। (ফাইল ছবি)

বাংলাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (২৫ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি একজন চিকিৎসা নিচ্ছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জন ঢাকায় এবং ১২ জন ঢাকার বাইরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতিবছর ১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত , ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৪৪ জন।আর, ৩৭৫ জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলাগুলোর হাসপাতালে।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৮৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩২৬ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৬০ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG