অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ৮ জন

বাংলাদেশে এখন ডেঙ্গু আক্রান্ত ৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ১৪ জন ঢাকায় এবং ১৮ জন সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে ভর্তি আছেন। (ফাইল ছবি)
বাংলাদেশে এখন ডেঙ্গু আক্রান্ত ৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ১৪ জন ঢাকায় এবং ১৮ জন সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে ভর্তি আছেন। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, রবিবার (২৬ ফেব্রয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু সংক্রমিত হয়েছেন আরো ৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি পাঁচজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশে এখন ডেঙ্গু আক্রান্ত ৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ১৪ জন ঢাকায় এবং ১৮ জন সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৮০ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬৮৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩২৭ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৫৯ জন বিভিন্ন জেলার বাসিন্দা। এছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG