অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার দুই দিনের ঢাকা সফরে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। (ফাইল ছবি)
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর সাথে আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। (ফাইল ছবি)

আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনামন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো দুই দিনের সফরে সোমবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকায় আসছেন। সফরকালে তিনি ঢাকায় তার দূতাবাস পুনরায় খোলার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও, বাণিজ্য ও বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সন্ধ্যা ৬টায় বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।ড. মোমেন দ্বিপক্ষীয় আলোচনা শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন।

আর্জেন্টিনা দূতাবাস ১৯৭৮ সালে আর্জেন্টিনার সামরিক জান্তা শাসক বন্ধ করে দিয়েছিল। ভ্রমণের জন্য ভিসাসহ কূটনৈতিক কার্যক্রম তখন থেকে প্রতিবেশী ভারতের দূতাবাসের মাধ্যমে পরিচালিত হয়। আর্জেন্টিনা বলেছে যে রাজনৈতিক, কৌশলগত এবং বাণিজ্যিক কারণের ভিত্তিতে বৈদেশিক নীতির নির্দেশিকা অনুসারে দূতাবাস পুনরায় চালু করা সুবিধাজনক।

তথ্য অনুসারে, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য গত বছর প্রায় ৯০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আর্জেন্টিনার জন্য একটি বড় বাণিজ্য উদ্বৃত্ত।

ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালুর ঘোষণা ছাড়া, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG