অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক ও বহিষ্কৃত শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে অবস্থানরত সাবেক ও বহিষ্কৃত সকল শিক্ষার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে মাদক বিক্রি ও সেবন বন্ধের লক্ষ্যে ক্যাম্পাস এলাকায় নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার (২৭ ফেব্রয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বোর্ড অফ রেসিডেন্স হেলথ অ্যন্ড ডিসিপ্লিন এর সভায়, সদস্যদের সম্মতিতে ৯/১/২০২৩ তারিখে প্রদত্ত সুপারিশ-১ ও সুপারিশ-২ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ সুপারিশের আলোকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানকারী মাদকাসক্ত, ক্যাম্পাস ও সংলগ্ন সম্ভাব্য মাদক বিক্রির স্থান ও মাদক সেবনের চিহ্নিত জায়গায় নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।

পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অবস্থানকারী ছাত্রত্ববিহীন (সাবেক/বহিষ্কৃত শিক্ষার্থী) ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন ব্যক্তিদের আগামী ১৫ মার্চ তারিখের মধ্যে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া নির্ধারিত ১৫ মার্চের পর ক্যাম্পাস এলাকায় ছাত্রত্ববিহীন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কাউকে পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

XS
SM
MD
LG