অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় মৃত্যু নেই, আক্রান্ত ১ জন

ফাইল ছবি- হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী।
ফাইল ছবি- হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় সংক্রমিত হয়েছেন এক জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত ব্যক্তি রাজধানী ঢাকার বাইরে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১৬ জন ঢাকায় এবং ১৫ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত, ডেঙ্গু সংক্রমিত হয়ে মোট ৭৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫৬ জন এবং ৩৯৬ জন বিভিন্ন জেলায় হাসপাতালে চিকিৎসা নেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭১২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৩৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৭৮ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

XS
SM
MD
LG