অ্যাকসেসিবিলিটি লিংক

গণতন্ত্র মঞ্চ সব বিভাগীয় শহরে মানববন্ধন করবে ১১ মার্চ


আগামী ১১ মার্চ ঢাকাসহ সব বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের সাতটি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ। শনিবার, ৪ মার্চ, ২০২৩।
আগামী ১১ মার্চ ঢাকাসহ সব বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের সাতটি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ। শনিবার, ৪ মার্চ, ২০২৩।

বাংলাদেশের সাতটি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ আগামী ১১ মার্চ ঢাকাসহ সব বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করবে। দাবির মধ্যে অন্যতম হলো আওয়ামী লীগ সরকারের পদত্যাগ।

শনিবার (৪ মার্চ) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল এই কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি বিএনপি এবং অন্য দল-জোটের সঙ্গে চলমান যুগপৎ আন্দোলনের অংশ বলে জানান রফিকুল ইসলাম বাবুল।

তিনি বলেন, “আমরা ভোটের অধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, এই সরকারের পদত্যাগ, নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস সহ আমাদের ১৪দফা দাবি বাস্তবায়নে ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি।”

XS
SM
MD
LG