অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ জন

বাংলাদেশের ঢাকার একটি সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একটি শিশুর পরিচর্যা করছেন একজন নার্স। (ফাইল ছবি)
বাংলাদেশের ঢাকার একটি সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একটি শিশুর পরিচর্যা করছেন একজন নার্স। (ফাইল ছবি)

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার (৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু সংক্রমিত হয়েছে চার জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে দুইজন ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন।বাকি দুইজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১১ জন ঢাকায় এবং ১৫ জন বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৯৭ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭২৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৪৪ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৭৯ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG