অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নরেন্দ্র মোদীর অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ মার্চ, ২০২৩।
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ মার্চ, ২০২৩।

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সম্প্রতি এক অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, “একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা এই মহান পদকে আরো সমৃদ্ধ করবে।”

ভারতের প্রধানমন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে দেশগুলোর পারস্পরিক ত্যাগের মধ্যে নিহিত এবং প্রাণবন্ত সাংস্কৃতিক ও জনগণের মধ্যকার সম্পর্ক দ্বারা লালিত।”

নরেন্দ্র মোদী আরও বলেন, “বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে এই বহুমুখী অংশীদারিত্বকে আরো গভীর করার প্রতিশ্রুতিতে অটল আছি। আমি আত্মবিশ্বাসী যে আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পৃক্ততা বাড়তে থাকবে।” তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

This item is part of
XS
SM
MD
LG