অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানী ঢাকার উত্তরায় একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ১১ কোটি ২৫ লাখ টাকা নিয়ে একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির গাড়িটি ব্যাংকের এটিএম বুথে টাকা জমা দিতে সাভার ইপিজেড এলাকায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

উত্তরা সেক্টর-১৬ এলাকায় ৮ জন সশস্ত্র লোকের একটি দল গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। পুলিশ টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

XS
SM
MD
LG