অ্যাকসেসিবিলিটি লিংক

বাজারে হুমড়ি খেয়ে না পড়লে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

চাঁদপুর পুলিশ লাইনস মিলনায়তনে রোটারি ক্লাব অফ উত্তরা আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা কথা বলেন টিপু মুনশি। শুক্রবার, ১০ মার্চ, ২০২৩।
চাঁদপুর পুলিশ লাইনস মিলনায়তনে রোটারি ক্লাব অফ উত্তরা আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা কথা বলেন টিপু মুনশি। শুক্রবার, ১০ মার্চ, ২০২৩।

আসন্ন মাহে রমজানের আগে সবাই বাজারে একসঙ্গে হুমড়ি খেয়ে না পড়লে, বাংলাদেশে নতুন করে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর পুলিশ লাইনস মিলনায়তনে রোটারি ক্লাব অফ উত্তরা আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন টিপু মুনশি।

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বলেন, “রমজানে বাজার মনিটরিংয়ের জন্য, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।” তিনি আরও বলেন, “ডলারের উচ্চ বিনিময় হারের কারণে বিশ্বের অনেক দেশে দ্রব্যমূল্য বেড়েছে, পন্যমূল্য বৃদ্ধির এটাও একটা কারণ। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেগুলোর দামও সারা পৃথিবীতে বেড়েছে।

“এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা দেওয়ার ব্যবস্থা করেছেন। এ কর্মসূচি অব্যহত আছে;” জানান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

This item is part of
XS
SM
MD
LG