অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ২ জন

ঢাকার একটি সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একটি শিশুর পরিচর্যা করছেন তার মা। ১৯ অক্টোবর, ২০২২। (ফাইল ছবি)।
ঢাকার একটি সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত একটি শিশুর পরিচর্যা করছেন তার মা। ১৯ অক্টোবর, ২০২২। (ফাইল ছবি)।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গু সংক্রমিত হয়েছেন দুইজন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত দুইজনই ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জন ঢাকায় এবং ১৫ জন সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৭৮ জন।বাকী ৪০১ জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার বিভিন্ন হাসপাতালে।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৪০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৫৭ জন ঢাকার বাসিন্দা। বাকি ৩৮৩ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG