অ্যাকসেসিবিলিটি লিংক

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে আসলো ২২ ঘন্টা পর


রবিবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রবিবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান কর্মকর্তারা।

কুমিরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, “রবিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।” শনিবার (১১ মার্চ) রাতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা; জানান সুলতান মাহমুদ।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানিয়েছেন, “কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।” গুদামের ভেতরে ২৭০০ টন তুলা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে আগুন লাগে। এর আগে গত ৪ মার্চ উপজেলার সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ এবং প্রায় ৩৩ জন আহত হয়েছিলেন।

XS
SM
MD
LG