অ্যাকসেসিবিলিটি লিংক

গুলিস্তানে বিস্ফোরণ: রিমান্ড শেষে কারাগারে তিন জন

মঙ্গলবার (৭ মার্চ) গুলিন্থানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা এই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। (ফাইল ছবি)
মঙ্গলবার (৭ মার্চ) গুলিন্থানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা এই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানীর ঢাকার গুলিস্তানের বিস্ফোরণে ২৩ জনের প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার দুই ভবন মালিকসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১২ মার্চ) দু’দিনের রিমান্ড শেষে, তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। এর পর আদালত আবেদন মঞ্জুর করেন।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন; ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান, এবং ঐ ভবনের বেসম্যান্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন ভাই।

গত বৃহস্পতিবার তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানী ঢাকার গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্থ ভবনটির নাম কুইন টাওয়ার। গত মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে গুলিন্থানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

This item is part of
XS
SM
MD
LG