অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার উত্তরায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই মামলায় রিমান্ডে ৮ জন

বাংলাদেশি মুদ্রা। (ফাইল ছবি)
বাংলাদেশি মুদ্রা। (ফাইল ছবি)

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায়, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আটজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১২ মার্চ) আটকদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের মিরপুর টিমের ইন্সপেক্টর সাজু মিয়া।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ পাওয়া ব্যক্তিরা হলে; গাড়ি চালক আকাশ, ইমন ওরফে মিলন, সাগর মাতুব্বর, এনামুল হক বাদশা, সানোয়ার হোসেন, বদরুল আলম, মিজানুর রহমান ও সোনামিয়া।আসামী পক্ষে কোন আইনজীবী ছিলেন না।

গত বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার উত্তরা থেকে, বেসরকারি ডাচ্ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। এ ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে অভিযানে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়।

This item is part of
XS
SM
MD
LG