অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই: ট্রেভেলিয়ান-কে জানালেন আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে করমর্দন করছেন ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মারি ট্রেভেলিয়ান। রবিবার, ১২ মার্চ, ২০২৩।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে করমর্দন করছেন ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মারি ট্রেভেলিয়ান। রবিবার, ১২ মার্চ, ২০২৩।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন যে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। রবিবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ঢাকা সফররত যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আব্দুল মোমনে।

ড. মোমেন জানান যে তিনি যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ানকে বলেছেন, “আপনাদের এ বিষয়ে চিন্তা করার দরকার নেই। আমরা একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।”

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাজ্যের পক্ষ বিষয়টি উত্থাপন করা হয়নি, তিনি (মোমেন) নিজেই বিষয়টি তুলে ধরেছেন। আব্দুল মোমেন বলেন, “সরকার একটি ‘শক্তিশালী ও স্বাধীন’ নির্বাচন কমিশনসহ একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান গঠন করেছে।”

অন্যদিকে, অ্যান-মারি ট্রেভেলিয়ান এক টুইটে বলেছেন, “আমরা রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ, গণতন্ত্র ও মানবাধিকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেছি।” নিরাপদে রোহিঙ্গা শরণার্থী নিজ দেশে ফিরে না যেতে পারা পর্যন্ত তাদের আশ্রয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশের উদারতার জন্য ধন্যবাদ জানান।

এর আগে, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেছিলেন যে তিনি বাংলাদেশের বিনিয়োগ যাত্রার কথা শুনে আনন্দিত। তিনি আরো বলেন, “যুক্তরাজ্য পারস্পরিক বাজারে প্রবেশের মাধ্যমে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

This item is part of
XS
SM
MD
LG