অ্যাকসেসিবিলিটি লিংক

উচ্চ আদালতে জামিন পেলেন বাগেরহাটের ১৫ বিএনপি নেতা

উচ্চ আদালতে জামিন পেলেন বাগেরহাটের ১৫ বিএনপি নেতা
উচ্চ আদালতে জামিন পেলেন বাগেরহাটের ১৫ বিএনপি নেতা

বাংলাদেশের বাগেরহাটে, নাশকতা মামলায় কারাগারে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১৫ নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার (১৩ মার্চ) বিকালে হাইকোর্টের বিচারপতি এমডি সেলিম এবং বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিনপ্রাপ্ত বিএনপি নেতা-কর্মীরা হলেন; বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপি নেতা শাহেদ আলী রবি, সোহেল তরফদার, শহিদুল ইসলাম, এমডি সাইদ শেখ, রফিকুল নকিব, মো. আবুল হাসান, মো. নাসির উদ্দিন হাওলাদার, মো. ফিরোজ বিশ্বাস, শেখ সিরাজুল ইসলাম, মীর মোশাররফ হোসেন, আমিরুল শেখ ও জেলা যুবদলের সাবেক সভাপতি আইয়ুব আলী মোল্লা বাবু।

তাদের আইনজীবী ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, “নিম্ন আদালতে জামিন না হওয়ায়, আমরা উচ্চ আদালতে আবেদন করি। হাইকোর্ট ১৫ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তারা কারাগার থেকে মুক্তি পাবেন।”

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাসভবন এবং পুরাতন বাজারসহ শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে নাশকতার মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়। সেই থেকে বাগেরহাট জেলা কারাগারে আটক রয়েছেন তারা।

XS
SM
MD
LG