অ্যাকসেসিবিলিটি লিংক

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ উদ্দিন সান্টু
সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ উদ্দিন সান্টু

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ।

বুধবার (১৫ মার্চ) সংবাদ সম্মেলনে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাঁকে আটক করে শিল্প পুলিশের একটি টিম।

শিল্প পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) মো. মাহবুবর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালককে গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম থেকে জানানো হয়েছে”।

সম্প্রতি সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৭ জন নিহতের ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলার গ্রেপ্তার পারভেজ দুই নম্বর অভিযুক্ত।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজনের মৃত্যু হয়। আহত হন আরও ৩০ জন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিহত আবদুল কাদেরের স্ত্রীর রোকেয়া বেগম বাদী হয়ে কারখানাটির মালিক তিন ভাইসহ ১৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি করা হয়।

মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। তদন্ত প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা না হলেও প্রতিবেদনে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ৯টি সুপারিশ পেশ করা হয়েছে বলা জানা গেছে।

XS
SM
MD
LG