অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ৯ জনের করোনা শনাক্ত

বাংলাদেশে বুধবার (১৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বাংলাদেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৯৪৭ জনে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৬৯৬ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ।

XS
SM
MD
LG