ধর্ম-মন্ত্রণালয় প্রতি হজযাত্রীর জন্য বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভাড়া বেশি বলে হজযাত্রীদের নিবন্ধনও সম্পন্ন হয়নি।
এরপর, এবষয়ে মঙ্গলবার ও বুধবার শুনানি শেষে ভাড়া কমানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালককে ভাড়া কমানোর সুপারিশ করা হয়। আর, হজ নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।
গত ১৫ মার্চ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৫৬৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ২৪৬ জন হজে নিবন্ধন করেন। নিবন্ধনের জন্য এখনো ২৫ হাজার ৪৮০ টি কোটা খালি রয়েছে।