অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে অগ্নিকাণ্ডে একই পরিবারের ১০ জনের মৃত্যু

পাকিস্তানের মানচিত্র
পাকিস্তানের মানচিত্র

পাকিস্তানের উত্তরাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, পাট্টানের সেরি এলাকায় একটি কাঠের বাড়িতে আগুন লেগে একই পরিবারের ১০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

ঐ অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরও তিনজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোয়ার কোহিস্তান রেসকিউ-এর মুখপাত্র ফরমান আলী পাকিস্তানি সংবাদ ওয়েবসাইট ডন ডট কমকে (Dawn.com) বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায় এবং বাড়ির ছাদ ধসে পড়ে । তখন পরিবারের সকলেই ঘুমাচ্ছিলেন ।

This item is part of
XS
SM
MD
LG