অ্যাকসেসিবিলিটি লিংক

সব বিভাগীয় শহরে বিএনপি এবং সমমনা দল ও জোটের সমাবেশ শনিবার

ফাইল ছবি-নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফাইল ছবি-নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা দলগুলো শনিবার সব বিভাগের শহরে সমাবেশ করবে।

বিদ্যুত, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচির পালন করা হচ্ছে। এটি হবে যুগপৎ আন্দোলনের ১০তম কর্মসূচি। এর আগে গত ডিসেম্বরে এই যুগপৎ আন্দোলন শুরু হয়।

বিএনপির সর্বশেষ বিভাগীয় পর্যায়ের দশটি স্থানে সমাবেশ করেছে। ১১ মার্চ ঢাকাসহ সব জেলা শহর ও ১৩টি সাংগঠনিক বিভাগীয় শহরে পালিত মানববন্ধন কর্মসূচি থেকে শনিবাবের কর্মসূচি ঘোষণা করা হয়।

শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।সমাবেশে প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অন্য সব মহানগর ইউনিট অভিন্ন কর্মসূচির আয়োজন করবে।

বিএনপি ছাড়া, গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও পিপলস পার্টি, পেশাজীবী গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট, বাম গণতান্ত্রিক ঐক্য ও এলডিপি বেলা ১১ থেকে ১২টা ও বিকাল ৩টায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক সমাবেশ করবে। .

XS
SM
MD
LG