অ্যাকসেসিবিলিটি লিংক

রমজানে পণ্যমূল্য বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাংলাদেশের ঢাকার কাওরান বাজারে ফল কিনছেন এক ক্রেতা। ২১ সেপ্টেম্বর, ২০২২। (ফাইল ছবি)
বাংলাদেশের ঢাকার কাওরান বাজারে ফল কিনছেন এক ক্রেতা। ২১ সেপ্টেম্বর, ২০২২। (ফাইল ছবি)

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন যে সরকারের কাছে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পবিত্র রমজান মাসে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। রবিবার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার মনিটরিং সংক্রান্ত টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

টিপু মুনশি বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত তেল, চিনি, ছোলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে। দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।”

বাণিজ্যমন্ত্রী বলেন, “পবিত্র এই মাসে বেগুন, শসা, লেবু ও মুরগির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গত ১৫ দিনে বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে। এসব পণ্য পরিবহনের সময় চাঁদাবাজি রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।”

টিপু মুনশি বলেন, “রমজানে সড়ক-মহাসড়কে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না।” পেঁয়াজের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে এবং কৃষকদের ন্যায্যমূল্য দিতে আমদানি কিছুটা কমানো হয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, “রমজানে বাজারে কড়া নজরদারি করা হবে। কেউ কেউ পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। যারাই সুবিধা নেয়ার চেষ্টা করবে তারা পরিণতির মুখোমুখি হবে।”

This item is part of
XS
SM
MD
LG