অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত চাইলে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে: শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত চাইলে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে। রবিবার (১৯ মার্চ) শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য রাম মাধব। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন। তিনি জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার আঞ্চলিক সংযোগের ওপর জোর দিচ্ছে; যার ফলে এ অঞ্চলের জনগণের মধ্যে সম্পর্ক আরো ভালো হবে।

রাম মাধবের সাক্ষাতকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিয়া ফাউন্ডেশনের গভর্নিং কাউন্সিলের সদস্য রাম মাধব, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

রাম মাধব বলেন, “প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে এবং আগামী দিনেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”

This item is part of
XS
SM
MD
LG